COAST Foundation


 ১. জেলা প্রকল্প কর্মকর্তা: ২ টি পদ

ক. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ন্যুনতম স্নাতক পাশ । বয়স : সর্বোচ্চ ৪০ বছর । বেতনভাতা: ৩৫,০০০ টাকা সর্বসাকুল্যে, উসব ভাতাঃ চাকুরির মেয়াদ ১ বছর পূর্ণ হলে মোট বেতনের ৫০% করে ২ ভাগে অথবা এককালিন দেওয়া হবে ।
খ. কর্মস্থলঃ বরিশাল জেলা / চট্টগ্রাম জেলা ।
গ. অভিজ্ঞতাঃ প্রার্থীকে কমপক্ষে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে । প্রকল্প পরিচালনা করা, মানবাধিকার সম্পর্কে ধারনা, আইনগত সেবা সম্পর্কিত ধারনা, যোগাযোগ দক্ষতা, প্রশিক্ষণ সহায়তা ও পরিচালনা দক্ষতা, তথ্য বিশ্লেষন ক্ষমতা, কম্পিউটার চালনা যেমন বাংলা ও ইংরেজি লেখায় পারদর্শি হতে হবে ।

২. মনিটরিং এন্ড ইভালেশন অফিসার: ২ টি পদ

ক. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে নুন্যতম স্নাতক পাশ । বয়স : সর্বোচ্চ ৩৫ বছর । বেতনভাতা: ২৫,০০০ টাকা সর্বসাকুল্যে, উসব ভাতাঃ চাকুরির মেয়াদ ১ বছর পূর্ণ হলে মোট বেতনের ৫০% করে ২ ভাগে অথবা এককালিন দেওয়া হবে ।
খ. কর্মস্থলঃ বরিশাল জেলা / চট্টগ্রাম জেলা।
গ. অভিজ্ঞতাঃ প্রার্থীকে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে । যোগাযোগ দক্ষতা, তথ্য বিশ্লেষন ক্ষমতা, অংশগ্রহণমূলক টুলসসমূহের উপর ধারণা, কম্পিউটার চালনা যেমন বাংলা ও ইংরেজি লেখায় পারদর্শি হতে হবে ।


৩. কমিউনিটি প্যারালিগ্যাল: ২২ টি পদ (১০ টি পদ বরিশাল জেলায় এবং ১২ টি পদ চট্টগ্রাম জেলায়)

ক. কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে। বয়স: ২৮-৩৫ বছর । বেতনভাতা: ২০,০০০ টাকা সর্বসাকুল্যে (অফিসের কাজে যাতায়ত খরচসহ), উসব ভাতাঃ মোট চাকুরির মেয়াদ ১ বছর পূর্ণ হলে বেতনের ৫০% করে ২ ভাগে অথবা এককালিন দেওয়া হবে ।
খ. কর্মস্থলঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ সদর, চেরাদি, চরামদ্দি ও গারুরিয়া ইউনিয়ন এবং বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা, দেহেরগতি ও চানপাশা ইউনিয়ন / চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া ও হাইলধর ইউনিয়ন এবং বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ ও বাহারছড়া ইউনিয়নসমূহের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
গ. অভিজ্ঞতাঃ প্রার্থীকে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে ।

সাক্ষাকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের রঙ্গিন অনুলিপি ও মূলকপি, নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশনের অনুলিপি। সকল সনদপত্রের ১ কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে। ছাত্র, ধুমপায়ী, বাল্য বিবাহ এবং নারি ও শিশু নির্যাতনের সাথে প্রার্থী বা প্রার্থীর পরিবারের কেউ জড়িত থাকলে পরীক্ষার জন্য জীবন বৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন নাই । যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগপ্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গিকারনামা গ্রহণ করবে। সকল পদের জন্যই নারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।

জীবনবৃত্তান্তের ছক ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।  hr2@coastbd.net ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। জীবনবৃত্তান্ত পাঠানোর শেষ সময় ৮ জুলাই, ২০২১খ্রিঃ।

Post a Comment

Previous Post Next Post